Monday, November 18, 2019

রিং সাইন টেক্সটাইলের লেনদেন চালুর সিদ্ধান্ত

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া রিং সাইন টেক্সটাইলের শেয়ার লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। একইসঙ্গে লেনদেন চালুর জন্য ম্যানেজমেন্টকে করণীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে পর্ষদ। সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা যায়, রিং সাইনের প্লেসমেন্ট শেয়ার নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা সমাধান করে দিয়েছে। কমিশন পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে রিং সাইন টেক্সটাইলের এমডির স্বার্থ সংশ্লিষ্ট ইউনিভার্স নিটিং গার্মেন্টস কর্তৃক রিং সাইনের ধারনকৃত শেয়ারে ১ বছরের পরিবর্তে ৩ বছর লক-ইন করেছে। তাই কোম্পানিটির লেনদেনে বাধা থাকতে পারে না।
গত ১২ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৯তম সভায় এ রিং সাইনের আইপিও অনুমোদন দেয়া হয়। এরপরে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
রিং সাইন টেক্সটাইল পুঁজিবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা এবং পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৭ টাকায়।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।

No comments:

Post a Comment

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর খসড়া অনুমোদন

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর প্রস্তাবিত খসড়া সংশোধন সাপেক্ষে ক্যাটাগরি অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ...